নিজস্ব প্রতিবেদক: আগাগী ২১জুন রাসিক নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন বাংলাদশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার তাঁর পক্ষে প্রচারণায় নামেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির নেতৃবৃন্দ। তাঁরা নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে শুরু করে হড়গ্রাম বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারণামূলক নৌকা প্রতিক সম্মলিত লিফলেট বিতলণ করেন। সেইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, এই সোসাইটির পক্ষ থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ১০-১২ দল নৌকার পক্ষে প্রচারনা করছে। তাঁরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এই কার্যক্রম তফশিলে নির্দেশনা অনুযায়ী চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সদস্য সচিব ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, নারী নেতৃ সেলিনা কাতুন, মর্জিনা বেগম ও নিলুফার ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান ও শিক্ষকগণ।