বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিক মেয়র লিটনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, ছিন্নমূল, কর্মহীন মানুষদের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ বুধবার নগরীর দক্ষিণ নওদাপাড়া বটতলার মোড়ে তিন শতাধিক ব্যক্তির মাঝে রাসিক মেয়রের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি তাঁর বলেন, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনা সংক্রমণের শুরু থেকেই মহানগরবাসীর পাশে আছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি যে খাদ্য সহায়তা দিচ্ছেন, সেগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করছেন তিনি। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করছেন।
মেয়রের উদ্যোগে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন, ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ও মেয়র লিটন জন্য দোয়া চান তিনি যেন আগামীতে তাঁরা এভাবেই মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবজু সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin