নিজস্ব প্রতিবেদক: আসছে ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রধান অতিথি হিসেবে রাসিক ১ নং ওয়ার্ড কাশিয়াডাঙ্গা ও কাঠালবাড়িয়া এলাকায় মতবিনিময় সভা ও জনসংযোগ করেন বাংলাদশে আওয়ামীলীগ রাজশাহী মহানগরে সহ-সভাপতি শাহীন আকতার রেণী। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ এবং তরুন প্রজন্মের বর্ষসেরা করদাতা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মুখলেসুর রহমান মুকুল। এছাড়াও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষক লীগের সভাপতি ও ওয়ার্ড যুবলীগ এবং বিভিন্ন অঙ্গ, সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রায় ১সহশ্রাধি নারী পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তবে বলেন, নৌকায় ভোট দেয়ার জন্য কাশিয়াডাঙ্গা এলাকায় মানুষের ঢল নেমেছে। এই একই চিত্র রাজশাহী নগরীজুড়ে। যেখানেই তারা যাচ্ছেন, সেখানে নৌকার পক্ষে মানুষ দলে দলে অংশ নিচ্ছেন। তিনি বলেন, রাজশাহীতে এখন যে কাজটি বাকি আছে, সেটি হলো কর্মসংস্থান। সাবেক মেয়র লিটনের নির্বাচনী ইশতেহারে এক নম্বরে আছে কর্মসংস্থান। রাজশাহীতে শিল্পকারখানা নেই বললেই চলে। যদি এখানে ১০ থেকে ২০টি কারখানা থাকতো তাহলে অনেক বেকার ছেলে-মেয়েদের কর্মের চিন্তা করতে হতো না। এবার আপনারা যত বেশি ভোটে লিটনকে জয়যুক্ত করবেন, লিটন তত বেশি অনুদান নিয়ে এসে কর্মের ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি। ।
ব্যবসায়ী মুখলেসুর রহমান মুকুল বলেন, গত ৫ বছরের মধ্যে মেয়র লিটন মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছেন। কারণ করোনা মহামারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, ডলারের সংকট ইত্যাদি কারণে আড়াই বছর কাজ করা সম্ভব হয়নি। মাত্র আড়াই বছরে যে কাজ করেছেন, সেটা দৃশ্যমান। সারাদেশের মানুষ রাজশাহীর প্রশংসা করছে, যারা রাজশাহী সিটিতে বেড়াতে আসেন, তারাই মুগ্ধ হয়ে যান। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেইসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এদিকে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।