মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

রাসিক ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুনসুর এর স্ত্রীর ইন্তেকাল

  • প্রকাশ সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুনসুর রহমানের স্ত্রী আশা বেগম মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেন। তিনি মেয়েকে নিয়ে নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন একটি কোচিং সেন্টারে পড়াতে গেলে সেখানে বসে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি ১ ছেলে ১ মেয়ে স্বামী, বাবাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর হড়গ্রাম নতুন পাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে হড়গ্রাম গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপি’র ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও অত্র ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহবুব সাঈদ টুকু, রাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, মরহুমার আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin