বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক ১৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসের ২১ তারিখ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে তেরখাদিয়ায় একটি কমিউনিটি সেন্টারে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল মনির, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার জলিল ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোট রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও অত্র ঐক্যজোটের অন্যান্য সদস্য ও অবসরপ্রাপ্ত অন্যান্য সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যেমন নৌকার তথা আওয়ামী লীগের কোন বিকল্প নাই। তেমনি রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম কায়রুজ্জামান এর কোন বিকল্প নাই। আর মেয়রের হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের কাউন্সিলর ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। এজন্য আসছে নির্বাচনে সবাই একজোট হয়ে ১৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন আনারকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তারা। সেইসাথে নির্বাচনে পাশে থাকার প্রতিশ্রুত দেন তারা।

কাউন্সিলর আনার বলেন, মানুষ মাত্রই ভূলত্রুটি হয়। আর যারা কাজ করে তাদেরই ভূল হওয়াটা স্বাভাবিক। সকল ভূলত্রুটি ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন তিনি। সেইসাথে আসছে ২১জুন নির্বাচনে সবার দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin