বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাসিক ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা মাহবুব সাঈদ টুকু’র ইন্তেকাল

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক সাবেক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু শনিবার ভোর ৬টায় নিজ বাসভবন মহানগরীর হড়গ্রাম নতুনপাড়ায় ইন্তেকাল করেন( ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখেছেন। শনিবার বাদ আসর হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে একই স্থানের গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

জানাযায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী ও জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান।

আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, রাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর টুটুল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর তাঁতী দলের সাবেক আহ্বায়ক আরিফুল শেখ বনি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাহবুব সাঈদ টুকু ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাসিক এর অত্র ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin