বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী টুকু’র প্রচারণা

  • প্রকাশ সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২১জুন রাসিক নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন দুইবারের সফল, বর্তমান কাউন্সিলর নুরুজ্জামান টুকু। তিনি সোমবার বাদ আসর প্যারামেডিকেল রোড এলাকা হতে শুরু করে ঝাউতলা, বাকীর মোড় ও ভাটাপাড়া এলাকার বিভিন্ন রাস্তার দোকান ও বাড়ি বাড়ি যান। এ সময়ে এলাকায় সবাই টুকুকে সাদরে গ্রহন করেন এবং দোয়া ও ভোট দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

সাংদিকদের প্রশ্নের জবাবে টুকু বলেন, তিনি পর পর দুইবার এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করে যাচ্ছেন। তাঁর সময়ে অত্র ওয়ার্ডে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন। রাস্তা, ড্রেন এর কাজ প্রায় শেষ করেছেন। এছাড়াও দুইটি নান্দনিক পুকুরের কাজ এগিয়ে চলছে। এই ওয়ার্ডে তৈরী করা হয়েছে শিশু হাসপাতাল। তিনি আরো বলেন, ওয়ার্ড কার্যালয়ের কাজ চলমান রয়েছে। এ ছাড়াও তিনি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠারের ব্যাপক উন্নয়ন করেছেন। অত্র ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে ২১জুন তাঁকে ভোট দিয়ে পুণরায় বিজয়ী করতে ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান টুকু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin