নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র চারদিন বাকী। দিন যতই শেষ হয়ে আসছে ততই প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। সেইসাথে নিজের পক্ষে কেমন সমর্থন ও কত ভোটার আছে তা ওয়ার্ডবাসীকে দেখানোর জন্য র্যালি করছেন। শুক্রবার বাদ আসর ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম মনির তার ঘুড়ি প্রতিকে ভোট প্রদানের লক্ষে প্রচারণামূলক র্যালি করেন। র্যালিতে অত্র ওয়ার্ডের সহশ্রাধিক ভোটার ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। নগরীর ভাটাপাড়া রেলগেট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে সামনে থেকে র্যালি বের করে অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে পূণরায় কার্যালয়ের সামনে যেয়ে শেষ করেন।
সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন তিনি। পথ সভায় মনির বলেন, তিনি কাউন্সিলর হলে তিনি অত্র ওয়ার্ডের বাসিন্দাদের পাশ সর্বদা থাকবেন। সেইসাথে ইস্তেহার অনুযায়ী কাজ সমাপ্ত করবেন। তিনি আরো বলেন, অত্র ওয়ার্ডে নানাবিধ সমস্যা রয়েছে। সেই সকল সমস্যাগুলো চিন্থিত করে অধিকার ভিত্তিতে কাজ করা হবে। অত্র ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করতে তাঁকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়ার ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ করেন মনির।