মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর টুকু’র প্রচারণা

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২১জুন রাসিক নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন দুইবারের সফল, বর্তমান কাউন্সিলর নুরুজ্জামান টুকু। তিনি শনিবার বাদ আসর প্যারামেডিকেল রোড এলাকা হতে শুরু করে বিভিন্ন রাস্তার দোকান ও বাড়ি বাড়ি যান। এ সময়ে এলাকায় উৎসবের আমেজের সৃষ্টি হয়। সবাই টুকুকে সাদরে গ্রহন করেন এবং দোয়া ও ভোট দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
সাংদিকদের প্রশ্নের জবাবে টুকু বলেন, তিনি পর পর দুইবার এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করে যাচ্ছেন। তাঁর সময়ে অত্র ওয়ার্ডে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন। রাস্তা, ড্রেন এর কাজ প্রায় শেষ করেছেন। এছাড়াও দুইটি নান্দনিক পুকুরের কাজ এগিয়ে চলছে। এই ওয়ার্ডে তৈরী করা হয়েছে শিশু হাসপাতাল। তিনি আরো বলেন, ওয়ার্ড কার্যালয়ের কাজ চলমান রয়েছে। এ ছাড়াও তিনি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠারের ব্যাপক উন্নয়ন করেছেন।
টুকু বলেন, এই ওয়ার্ডে বয়স্ক প্রতিটি মানুষকে সরকারী ভাতা এর আওতায় নিয়ে এসেছেন। সেইসাথে প্রতিবন্ধিভাতাসহ দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের সহায়তা করার লক্ষে ফ্যামেলি কার্ড প্রদান এবং করোনা কালীন সময়ে অত্র ওয়ার্ডের প্রায় প্রতিটি মানুষকে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন। অত্র ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে ২১জুন তাঁকে ভোট দিয়ে পুণরায় বিজয়ী করতে ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান টুকু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin