রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৬নং ওয়ার্ডে করোনা টিকা রেজিস্ট্রেশনের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ৬নং ওয়ার্ডেও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক ৬নং ওয়ার্ড এর আয়োজনে আই.এইচ.টি-তে অত্র ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, আগামী ৭-১২ তারিখ পর্যন্ত টিকা প্রদান করা হবে। এই টিকা শুধুমাত্র নতুনদের দেয়া হবে। যারা পূর্বে প্রথম ডোজ নিয়েছেন, তাদের এ টিাকা দেয়া হবেনা। ওয়ার্ডবাসীর সুবিধার্থে আজ মঙ্গলবার থেকে ওয়ার্ড কার্যালয় ও ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ২৫ বছরের উর্ধ্বে সকল নারী পুরুষকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করার আহবান জানান কাউন্সিলর।


তিনি আরে বলেন, লক্ষ্মীপুর প্যারামেডিকেলে ও লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা হতে ১টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। যারা ম্যাসেজ পাবেন তাদেরকে টিকা কার্ড নিয়ে অত্র কেন্দ্রে যেয়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই.এইচ.টি এর অধ্যক্ষ ডাক্তার ফারজানা হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এফ.এম আঞ্জুমান আরা বেগম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মনির সবুজ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার ডাক্তার দুরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin