রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচন উপলক্ষে রাসেলের পক্ষে নারীদের পথসভা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবর মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচার প্রচারানয় আরো ব্যস্ত হয়ে পরেছেন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অত্র ওয়ার্ডের দরগাপাড়া হতে স্বপ্না, ইতি, সুরভী, ববি, শিখা, লাবনী, আঞ্জু ও কাকনসহ অন্যান্য নারী নেতৃবৃন্দের নেতৃত্বে প্রায় আড়াই হাজার নারী প্রার্থীকে নিয়ে পথসভা করেন।
এসময়ে তারা ৯নং ওয়ার্ডের সকল পাড়া ও মহল্লা প্রদক্ষিণ করেন। সেইসাথে তারা টিফিন কেরিয়ারের পক্ষে ভোট প্রদানের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে পুরো ওয়ার্ড মুখরিত হয়ে ওঠে। প্রদক্ষিণ শেষে পথসভা করেন তারা। পথসভায় নারী নেতৃরা বলেন, তাদের একটাই প্রতিক টিফিন কেরিয়ার। শুধু তারা নয় তাদের পরিবারের এবং এই পথসভায় উপস্থিত সকলের পরিবারের ভোটারগণ এবং তারা নিজে টিফিন কেরিয়িারে ভোট প্রদান করবেন বলে দৃঢ়কন্ঠে প্রতিশ্রুতি দেন।
তারা আরো বলেন, রাসেল জামান সময়ের উপযোগি একজন নেতা। তিনি সবার গ্রহন একজন ব্যক্তি। তাঁকে দলমত নির্বিশেষে সমর্থন দিয়েছে। কারন এই এলাকার মানুষ উন্নয়ন চায়। শান্তিতে বসবাস করতে চায়। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চায়। যা বিনির্মাণ করার ক্ষমতা ও দক্ষতা রাসেলের রয়েছে। সেজন্য সবাইকে ভোট নষ্ট না করে রাসেল জামানের টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করার অনুরোধ করেন তারা।

পথ সভায় রাসেল বলেন, দিন যতই যাচ্ছে, ততই তার ভোটের পাল্লা ভারী হচ্ছে। পূর্বে যারা সামান্য অভিমান ও অন্য কিছু চিন্তা করেছিলেন তারা এখন আর কারো পক্ষে নেই। সকল পেশা ও শ্রেণির নারী পুরুষ এখন তার হয়ে মাঠে কাজ করছেন। আজকে যে পথসভা নারীরা করলেন তাতে তিনি অভিভুত। উপস্থিত সকল নারীদের তিনি ধন্যবাদ জানান। সেইসাথে আসছে নির্বাচনে সবার নিকট দোয়া ও টিফিন কেরিয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন রাসেল।
এসময়ে অন্যদের মধ্যে আকতার, সাবু, রহমান, মিঠু, সবুর, রাসেল, দিপু, মিলু, আরিফ, রানা ও অপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin