বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে প্রচারণার শেষ রাসেলের পথসভায় জনতার ঢল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৭০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। আজ মঙ্গলবার ছিলো প্রচার প্রচারণার শেষ দিন। মধ্যরাতে শেষ হবে সকল প্রকার প্রচারনা। শেষ দিনে রাসেল জামানের পক্ষে পতসভায় নামে জনতার ঢল। দুই হাজারের অধিক নারী পুরুষ এই পথসভায় অংশ নেন। তারা অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া ও মহল্লাহর প্রতিটি রাস্তা এবং গলির মধ্যে যান। এ সময়ে টিফিন কেরিয়ার প্রতিকের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ওয়ার্ড।
এসময়ে ওয়ার্ডে উৎসবের সৃষ্টি হয়। প্রতিটি এলাকার জনগণ রাসেলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেইসাথে ভোট দেয়া প্রতিশ্রুতি দেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে রাসেল জামানের বড়ির সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় রাসেল জামান নারীদের উদ্দেশ্যে বলেন, বেশকিছুদিন থেকে আপনারা আমার পক্ষে অনেক কষ্ট করে পথসভা ও প্রচার প্রচারণা করছেন। সংসারের মুল্যবান সময় নষ্ট করে আমার পক্ষে কাজ করছেন। এই কাজের প্রতিফলন ঘটবে আগামী ৭ তারিখ আমাকে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে পারলে।

রাসেল বলেন, আপনাদের প্রতি আমার পুর্ণ বিশ্বাস রয়েছে। আমি জানি আপনারা এবং আপনাদের পরিবারের সকল ভোটার আমাকে ভোট প্রদান করবেন। নির্বাচনের দিন সকাল থেকে কাজ শেষ করে সময়মত ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, এবার ইভিএম এর ভোট গ্রহন হবে। সঠিক নিয়মের ভোট প্রদান করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, তার কোন কিছুর প্রতি লোভ-লালসা তার নাই। একটাই চিন্তা অত্র ওয়ার্ডের উন্নয়ন করা। এ জন্যই তিনি নির্বাচন করছেন। এই ওয়ার্ডের আশি ভাগ মানুষ আমকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থন ও আশির্বাদে তিনি নির্বাচিত হবেন বলে আশাব্যক্ত করেন। কোন রকম ভূল না করে টিফিন কেরিয়ার প্রতিকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান রাসেল।

এসময়ে আকতার, সাবু, রহমান, মিঠু, সবুর, রাসেল, দিপু, মিলু, আরিফ, রানা ও অপুসহ অত্র ওয়ার্ডের সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নারী ও পুরুষ ভোটারগণ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin