নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ ও পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগরের উদ্যোগে সোমবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
বিশেষ অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দল,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নিছার উদ্দিন তালুকদার, জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগরের সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু,রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মাহাবুবুর রহমান , সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি কাজী কায়কোবাদ ও ড. সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ দৌলা, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফি, কোষাধাক্ষ আবু তালেব , মহিলা বিষয়ক সম্পাদক তছলিমা আকতার মনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাজমিরা আকতার পাপিয়া ও হারুনুর রশিদ।
এছাড়াও জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ পেশাজীবি দল রাজশাহী মহানগর ও জেলা পেশাজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, পতিত সরকার দেশকে মরুভূমিতে পরিণত করেছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ফলে অসময়ে বৃষ্টি এবং অসহায় খরা প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ রোপনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে রুয়েট প্রাঙ্গণে মোট ১০০টি নিম গাছের চারা রোপণ করা হলো।
এছাড়াও উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান। উল্লেখ্য, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে রুয়েট কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করে।