বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. আখতার হোসেন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন। মঙ্গলবার সকালে তিনি প্রো-ভিসি পদে যোগদান পত্রটি আনুষ্ঠানিক ভাবে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নিকট দাখিল করেন।

এদিকে প্রো-ভিসি পদে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবারের পক্ষ থেকে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। পরে নবনিযুক্ত প্রো-ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভাইস চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সামিউল হাবিব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন ও প্রকল্প পরিচালক ইঞ্জি. অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আখতার হোসেনকে রুয়েটের প্রো-ভিসি পদে নিয়োগের তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আখতার হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin