বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রুয়েট এ ডিসি ফ্রেশার্স ডিবেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: “শোক হোক শক্তি”’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উৎসাহ উদ্দীপনায় রুয়েট ক্যাম্পাসে নবীন বিতার্কিকদের নিয়ে চলতি মাসের গত বৃহস্পতি ও শুক্রবার, (৩ও ৪ আগস্ট) রুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ফ্রেশার্স ডিবেট টুর্নামেন্ট ২০২৩”। বিতর্কের পাশাপাশি অন্য সেগমেন্ট ছিল পাবলিক স্পিকিং। বৃহস্পতিবার বিতর্কের প্রাইমারি, কোয়ার্টার ও সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়। ৪ শুক্রবার ফাইনাল বিতর্ক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে রুয়েট ২১ সিরিজের সর্বমোট ৮৬ জন বিতার্কিক ১৬ টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন এবং ট্যাব রাউন্ড শেষে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে ৮টি দল জায়গা করে নেন কোয়ার্টার ফাইনালে। পাবলিক স্পিকিং এর বিষয় বস্তু ছিল বঙ্গবন্ধু, বাংলাদেশ ও সমসাময়িক বিষয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রুয়েট ডিসির এলামনাইবৃন্দ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম-৫, এই দলের সদস্য হিসেবে ছিলেন সোহান ফেরদৌস, হিশাম ইবনে মাহবুব, সাকিফ মোস্তফা, রেজওয়ান মাহমুদ রাফি, তানজিলা তারান্নুম অদিতা। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে টিম-১, দলের সদস্য হিসেবে ছিলেন, এ এস এম আরিফ হাসান, তাহিয়া তাসনিম সিহা, এস এম ফারদিন, এসএম মিফতাহুল ফালাহ মিফাত ও রিফাত বিন রেজা তাহা।

টুর্নামেন্টের সেরা বিতার্কিক হিসেবে মনোনিত হয়েছেন শিল্প ও উৎপাদন কৌশল বিভাগের ২১ সিরিজের শিক্ষার্থী এ এস এম আরিফ হাসান এবং ফাইনালের সেরা বিতার্কিক মনোনিত হন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২১ সিরিজের শিক্ষার্থী তানজিলা তারান্নুম অদিতা।

পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শিল্প ও উৎপাদন কৌশল বিভাগের ২১ সিরিজের শিক্ষার্থী এ এস এম আরিফ হাসান। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন সোহান ফেরদৌস সাকিব ও মাসুমা মেহ্জাবীন।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা প্রভাষক ঐশী জ্যোতি। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জান্নাতুল মাওয়া (অনন্যা) ও সাধারণ সম্পাদক তাসনুভা রহমান তন্দ্রা। এই সফল আয়োজনের নেপথ্যে কনভেনার হিসেবে ছিলেন রুয়েট ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুঈন আহমদ এবং ডেপুটি কনভেনার হিসেবে ছিলেন নির্বাহী সদস্য তানভীর আহমেদ ইমন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin