মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

লাইভ চলাকালে সাংবাদিককে পেটানোর ঘটনায় দুজন সাময়িক বরখাস্ত

  • প্রকাশ সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশনে লাইভ চলাকালে দুই সাংবাদিককে বেধড়ক পেটানো এবং তাদের একজনের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিএমডিএর রাজশাহী কার্যালয়ের সচিব শরীফ আহম্মেদ তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন।

এছাড়া হামলার হুকুমদাতা বিএমডিএ-এর নির্বাহী কর্মকর্তা আবদুর রশীদসহ অন্য হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের কথা দিয়েছেন- এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন বিএমডিএ-এর রাজশাহী কার্যালয়ের ভান্ডাররক্ষক জীবন ও একই কার্যালয়ের গাড়িচালক আবদুর সবুর।

এর আগে সোমবার সকাল সোয়া আটটার দিকে রাজশাহী বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশন লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলা চালানো হয়। ভেঙে ফেলা হয় ক্যামেরা ও বুম। এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে বুলবুল হাবিব প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরলেও ভর্তি করা হয় ক্যামেরা পারসন রুবেল ইসলামকে। তার একটি কানের পর্দা ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এক কানে শুনতে পাচ্ছেন না। তার চিকিৎসা চলছে।

এদিকে হামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে সাংবাদিকেরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। দোষী ব্যক্তিদের বিচার দাবি করে সাংবাদিকেরা সেখানে বক্তব্য দেন। অভিযুক্ত ব্যক্তিদের বহিষ্কার ছাড়া তারা উঠবেন না বলে জানান। পরে দুপুর পৌনে ১২টার দিকে বিএমডিএর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের আশ্বস্ত করে বিএমডিএ কার্যালয়ে গিয়ে তিনি সভায় বসেন। বেলা ১টার দিকে এসে তিনি জানান, অভিযুক্ত দুজন কর্মচারীকে তারা বদলি করে দেবেন।

তবে সাংবাদিকেরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বহিষ্কারসহ প্রধান নির্বাহী কর্মকর্তার শাস্তি দাবিতে কর্মসূচি অব্যাহত রাখলে আখতার জাহান আবার সভা করেন। এর মধ্যে কয়েকজন সাংবাদিক নেতাকেও তারা আলোচনা সভায় ডেকে নেন।

পরে সোমবার বেলা আড়াইটার দিকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান এসে জানান, তারা অভিযুক্ত দুজন কর্মচারীকে সাময়িক বহিষ্কারের আদেশ নিয়ে এসেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই তদন্ত কমিটি হবে। তিনি সরাসরি নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। এটা মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, তারা যে দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তা বাস্তবায়ন হয়েছে। ইতিমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ হামলায় আরও যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। এ ছাড়া ঘটনায় নির্দেশদাতার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা বিএমডিএ নিতে পারেনি। তদন্ত করে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। এই সিদ্ধান্তের কারনে তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin