বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

শহর পরিস্কারে তৃতীয় লিঙ্গের জনগণ

  • প্রকাশ সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৫আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে এক দফায় রুপ নেয়। এই আন্দোলন দমাতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দমন নিপিড়ন ও হত্যাযজ্ঞ চালায়। এতেও তার শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনা ৫আগস্ট জীবন বাঁচাতে পালিয়ে যায়। এরপর শুরু হয় আনন্দ মিছিল। সেইসাথে এক শ্রেণির মানুষ ও উৎসুক জনতা থানা থেকে শুরু করে সরকারী-বেসরকারী বিভিন্ন স্থাপনা ও আওয়ামী নেতাদের বাড়িঘর ও কার্যালয় সমুহ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে।

ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের কারনে পুরে ছাই হয় সকল প্রকার কাগজ ও আসবাবপত্র। এগুলো পরিস্কারে নেমেছে শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের সহযোগিতা এগিয়ে এসেছে রাজশাহীতে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগণ। তারা গতকাল সিএন্ডবি মোড় ও আরএমপি সদর দপ্তর পরিস্কার পরিচ্ছন্ন করেন। এসময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, কোষাধ্যক্ষ জুলি ও শিল্পিসহ অন্যান্য সদস্যরা।

মোহনা বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ শুধু পরিস্কার পরিচ্ছন্নতা কাজেই নয়, তারা ট্রাফিকিং ও বাজার মনিটরিং কাজেও সহযোগিতা করছেন। তারা দেশের যেকোন ভাল কাজে সবার সাথে থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin