বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

শহীদ কামারুজ্জামান চত্বর হতে নওহাটা পর্যন্ত দৃষ্টিনন্দন সড়কবাতিতে সড়ক আলোকায়নের উদ্বোধন করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হতে নওহাটা পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ফলক উন্মোচন ও সুইচ চেপে আনুষ্ঠানিকভাবে এই আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুরুতেই রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন সহ আওয়ামী লীগ লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী-নওগাঁ মহাসড়কের শহীদ এইচএম কামারুজ্জামান চত্বর থেকে পবা উপজেলার নওহাটা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাজশাহী। সড়কটি ফোরলেনে উন্নীতকরণের পর আলোকায়নের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় সাড়ে ৯ কিলোমিটার সড়কটিতে মোট ৩৯০টি ডেকোরেটিভ পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে রয়েছে দুইটি সড়কবাতি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin