রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না জন্মালে বাংলাদেশ স্বাধীন হত না: মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলার রাখাল রাজা, গণতন্ত্রের পুরোধা, বাংলাদেশের উন্নয়নের রুপকার ও শহীদ প্রেসিডেন্ট জন্ম না নিলে বাংলাদেশ নামে কোন ভূখন্ড তৈরী হতনা। মঙ্গলবার দিনব্যাপি দামকুড়া ইউনিয়নবাসীর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল প্রতিযোগিতা মরহুম আব্দুল খালেক ও মরহুম বাশারতুল্লাহ (বিশু) স্মৃতি স্বরণে প্রথম একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশে উড়ত না লাল সবুজের পতাকা। হয়তবা সারাজীবন পরাধীনতার গ্লানি নিয়ে সবাইকে বেঁচে থাকতে হতো। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ যেমন মাদকাসক্ত থেকে বিরত এবং সকল প্রকার নৈতিকতা বিরোধী কাজ থেকে বিরত থাকে। চৌকশ এবং দেশপ্রেমিক ও অত্যন্ত সততা পরায়ন ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামে দিনব্যাপি এই টুর্নামেন্ট এর আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। সেইসাথে আগামীতে এই ধরনের টুর্নামেন্ট আয়েজানের জন্য তাঁর সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন তিনি। খেলা শেষে প্রধান ও অন্যান্য অতিথি মিলে বিজযী ও রানার-আপ দলেরমধ্যে কাপ ও নগদ অর্থ বিরতণ করেন। খেলায়া ট্রাইবেকারে কলার টিকর, ভিমের ডাইংকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপি’র সদস্য আনারুল হক, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজা, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, সদস্য সচিব এরশাদ আলী, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নাজিম উদ্দিন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বাদশা, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হান্নান মেম্বর, জমির উদ্দীন।

এছাড়াও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দরের আহ্বায়ক আকতারুজ্জামান মামুন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক তুরিকুল ইসলামসহ রাজশাহী জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin