রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী বিদবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহাগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকটে এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। এছাড়াও মহানগর বিএনপি’র অন্যান্য সদস্য ও মহানগরের অন্তর্গত বিভিন্ন থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার কথা তুলে ধরে বলেন, বিজয়ের শেষ সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী রাজাকারদের সহাতায় বুদ্ধিজীবীদের হত্যা করে। হানাদার বাহিনীর মূল লক্ষ ছিলো বাংলাদেশকে মেধা শূন্য করা। এখনও সে ধারা রয়ে গেছে। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বহু শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। শিক্ষাকে ধ্বংস করতে অবান্তর সিলেবাস প্রণয়ন ও সেগুলো পাঠ্যপুস্ককে লিপিবদ্ধ করেছিলো। সেগুলো অন্তবর্তীকালীন সরকার বাদ দিয়ে নতুনভাবে বই ছাপিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে স্বৈরাচার পতনের আন্দোলনে বহু ছাত্র-জনতাকে পতিত খুনি হাসিনা হত্যা করেছে। এছাড়াও আয়না ঘরে অনেক বুদ্ধিজীবিকে রেখে মেরে ফেলেছে। সেইসাথে চালিয়েছে গণহত্যা। এর প্রমানও পাওয়া গেছে বলে উল্লেখ করেন সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin