বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপি’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটি’র নেতৃবৃন্দের সাথে আরএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী এই দুর্গোৎসব শেষ হবে ২৪ অক্টোবর। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশ কমিশনার বক্তব্যের শুরুতেই উপস্থিত পূর্জা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণকে আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে উদ্যাপনের লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়াও আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার হতে সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হবে।

তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান। পূজামন্ডপ গুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমণ লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন। যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামন্ডপ দর্শন করতে পারে।

এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ১০১ টি। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় রাজশাহী মহানগরী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে ও প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)সহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই , র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নেসকো লি: এর প্রতিনিধিবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যান ট্রাষ্ট এর ট্রাষ্টি তপন কুমার সেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রাজকুমার সরকার, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগরের, সভাপতি এডভোকেট শরৎচন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহী মহানগর, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা, পূজা উদ্যাপন পরিষদ, পবা উপজেলার সভাপতি শ্রী সমর কুমার সাহা, সাধারন সম্পাদক শ্রী কানাই কুমার সাহাসহ অন্যান্য পূজা কমিটির নেতৃত্ববৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin