রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আরএমপি’র নিষেধাজ্ঞা

  • প্রকাশ সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর কোভিড-১৯ এর কারনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় শারদীয় দুর্গাপূজার সকল অনুষ্ঠানাদিতে পূজারী, ভক্তকূল এবং আগত দর্শনার্থীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি (প্রবেশ পথে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার ইত্যাদি) ও সামাজিক দূরত্ব মেনে একসংগে অধিক সংখ্যক দর্শনার্থী/ভক্তের মন্ডপে প্রবেশ সীমিত করা হয়েছে এবং প্রতিমা বিসর্জনকালে কোন ধরণের শোভাযাত্রা, মেলা কিংবা অন্য কোন অনুষ্ঠান, হাউজি কিংবা জুয়ার আসরের আয়োজন করা যাবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উল্লিখিত সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে রাজশাহী মহানগরী পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক), (খ) ও ৩৩এর (ক), (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ১১ অক্টোবর ২০২১ হতে ১৫ অক্টোবর ২০২১ পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো বন্ধ থাকবে।

এছাড়াও বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং পূজা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা ইত্যাদি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামন্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে যে কোন ধরণের মাদক দ্রব্য যথা-দেশী ও বিদেশী মদ, স্পিরিট/এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো। মাদক সেবন/বহনকারীদের প্রচলিত আইনে ব্যবস্থাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin