নিজস্ব প্রতিবেদক: শরীরকে সুস্থ্য রাখতে প্রতিটি মানুষকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মাফিক ক্রিমিনাশক ট্যাবলেট ও ওষুধ সেবন করা প্রয়োজন। কারণ ক্রিমি মানবদেহের অনেক ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ক্ষতি করে বেশী। কারন তাদের বাড়ন্ত শরীর। শিশুদের শরীরকে সঠিকভাবে বাড়তে দিতে এবং বৃদ্ধিদীপ্ত করতে গড়ে তুলতে ভিটামিন এ এর পাশাপাশি আজ শনিবার সকালে রাসিক ৬নং ওয়ার্ডে শিশুদের মধ্যে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
আজ সকাল সাড়ে ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ক্রিমিনাশক ট্যাবলেট খাইয়ে এর উদ্বোধন করেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। এসময়ে তিনি বলেন, তাঁর ওয়ার্ডের দশটি বিদ্যালয়ে মোট আটশত ঊনব্বইজন শিক্ষার্থীকে এই ট্যাবলেট খাওয়ানো হয়। এরমধ্যে বালক চারশত চুরানব্বই জন এবং বালিকা চারশত চারজন। প্রতিটি শিশুকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য অভিভাবকদের আহবান জানান টুকু। এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম ও ৬নং ওয়ার্ডের স্বাস্থ্যসহকারী শহিদুল ইসলামসহ অন্যান্য স্বাস্থ্যসহকারীবৃন্দ।