নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৪ তারিখ থেকে দেশব্যাপি শুরু হতে যাচ্ছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা কোভিড-১৯ এর কারনে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শিক্ষাবোর্ড ও শিক্ষামন্ত্রণালয় হতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহন করার জন্য রাজশাহী শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজ শনিবার দোআ ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। নগরীর দাশপুকুরে বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারু শিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড.এ.এইচ.এম তাহমিদুর রহমান।

রাজশাহী বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, কলামিস্ট, প্রফেশনাল সাইকোলজিস্ট ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শায়লা শারমিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মেরাজুল আলম, গ্রীন ফিল্ড স্কুল ও আর.আই.বি.টি এর এমদাদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জাতীয় পর্যায়ে দুইবার নির্বাচিত শ্রেষ্ঠ ক্বারী মাওলানা জাকির হোসাইন।
প্রধান অতিথি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা দোআ নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করবে। পাশ করে এবং কলেজে জীবনে প্রবেশ করবে। কলেজ জীবন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তোমাদের দ্বার উম্মুক্ত। তোমাদের অপেক্ষায় থাকবে বিশ্ববিদ্যালয়। নিজের যোগ্যতা দিয়ে অভিষ্ঠ লক্ষে পৌঁছাতে তোমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। এছাড়াও মোবাইলে খরাপ কিছুর দিকে আকৃষ্ট না হয়ে ভাল দিকে আকৃষ্ট হওয়ার আহবান জানান তিনি। সেইসাথে জীবনকে গড়তে কঠোর অধ্যাবশায় করার পরামর্শ দেন প্রথান অতিথি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইব্রাহীম হোসেন বলেন, এস.এস.সির চলতি ব্যাচের ২০ জন শিক্ষার্থীর প্রত্যেকেই সহপাঠ্যক্রমিক শিক্ষা কার্যক্রমে নিজেদের উজ্জলতা ছড়িয়েছে। এই অনুষ্ঠানটি তাদেরই অর্জন। আমার দৃঢ় বিশ্বাস, এই শিক্ষার্থীরা কলেজ ও কলেজ পরবর্তী শিক্ষা জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক শিক্ষা কার্যক্রমে উত্তরোত্তর আলো ছড়াবে।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোআ করা হয়। দোআ শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে উপহার ও প্রবেশপত্র তুলে দেন।