রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রাজশাহীর মেরিনা হাসঁদা

  • প্রকাশ সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১০১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২২ সম্মানে ভূষিত হলেন আদিবাসী নেত্রী মেরিনা হাঁসদা। তিনি রাজশাহীর দামকুড়া হাটে অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর নির্বাহী পরিচালক। শুক্রবার (৪মার্চ) সন্ধ্যায় ঢাকার বিজয়নগরে অবস্থিত হোটেল ৭১এর থ্রিস্টার বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সন্মানে ভূষিত করা হয় তাঁকে । সেইসাথে তাঁকে ক্রেষ্ট, উত্তোরিও ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিবৃন্দ। শেরেবাংলা এ. কে ফজলুল হক গবেষণা পরিষদ, সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন ও ৭১ মিডিয়া ভিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এমন সম্মানে ভূষিত হওয়ায় মাসাউস এর সকল স্টাফদের পক্ষ হতে মেরিনা হাঁসদাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয় জানতে চাইলে মেরনিা হাঁসদা বলেন, তিনি দীর্ঘদিন থেকে আদিবাসী জাতিগোষ্ঠীর মাহ্লে সম্প্রদায়ের অধিকার, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও তাদের ঐতিহ্যগত পেশা ধরে রেখে নানামূখী কর্মসৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন। সেইসাথে আদিবাসী অনান্য জাতিগোষ্ঠীর লোকের অধিকার আদায়ের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন। এই সকল কর্মের স্বীকৃতিস্বরুপ অত্র প্রতিষ্ঠান তাঁকে এই সম্মানে ভূষিত করেছে। এই সম্মানে সম্মানীত করায় তাঁর কাজের পরিধি এবং জনগণের নিকট আরো জবাবদিহিতা বৃদ্ধি করে দিয়েছে বলে জানান মেরনিা। তিনি অত্র প্রতিষ্ঠান ও ঐ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin