নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই শুরু হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম মনির। তিনি ঘুড়ি প্রতিক নিয়ে নির্বাচন করছেন। তিনি সোমবার বিকেলে অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এ সময়ে তার সঙ্গে থাকার কর্মী সমর্থকরা ঘুড়ি মার্কায় ভোট চেয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
মনির বলেন, প্রচারণা শেষ। ওয়ার্ডবাসীর ব্যপক সারা পেয়েছি। জনগণের ভোটে তিনি বিজয়ী হবেন বলে আশাব্যক্ত করেন। অতিত এবং এই কয়েকদিনের প্রচারণায় কোন ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ করেন। সেইসাথে শেষ বারের মত আবারও ঘুড়ি মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ঢী করার অনুরোধ জানান মনির।