রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সপ্তম বর্ষে পদার্পণ করলো মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিঃ

  • প্রকাশ সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অনেক চড়াই উতরাই পার করে রাজশাহীর মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ষষ্ঠ বছর পার করে সপ্তম বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় নগরীর ছোটবন গ্রাম উত্তরপাড়া খোরশেদের মোড়ে সততা ইলেকট্রনিক্স, ওয়াল্টন শো-রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সততা ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে টি শার্ট বিতরণ, মিনি ক্যাম্পিং র‌্যালি উদ্বোধন করেন এবং মৃত্তিকার ৭ম বর্ষপুর্তি অনুষ্ঠানে উঠান ফসল কর্মসূচী উদ্বোধন করা হয়।

মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি ও সততা ইলেক্ট্রনিক্স এর মহাপরিচালক রাজু আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামারুজ্জামান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক ও সততা ইলেক্ট্রনিক্স এর ম্যানেজার সোহেল পারভেজ সবুজ, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক নুর ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও ভয়েস অব ইউথ এর সভাপতি মাহ্ফুজুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ ও উপকারভোগিরা।

অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠান অল্প দিনের মধ্যে একটি অবস্থান তৈরী করে ফেলেছে। তারা এলাকাসহ শহরে ইতোমধ্যে ব্যবসা ও সেবা ছড়িয়ে দিয়েছেন। অতিথিবৃন্দ এই প্রতিষ্ঠানের সর্বদা সাফল্য কামনা করেন। সেই সাথে গ্রাহকদের এই প্রতিষ্ঠানের সাথে থেকে সহযোগিতা করার আহবান জানান তারা।

সভাপতি তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করার জন্যই তিনি এই প্রতিষ্ঠান গড়েছেন। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আজকে এতদুর এসেছে। ইতোমধ্যে সকলের দোয়া ও সহযোগিতায় ছয়টি বছর পার করে সপ্তম বছরে পা রাখল। এই ধরনের সহযোগিতা ও সহজ কিস্তিতে এই প্রতিষ্ঠান হতে বাংলাদেশের একমাত্র সুনামধন্য ওয়ালটন পন্য ক্রয় করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin