বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সম্প্রীতি-সৌহার্দ্যের ঈদে এক কাতারে নামাজ আদায় সকল রাজনীতিবিদদের

  • প্রকাশ সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির মাঠে তাদের দেখা যায় একে অপরের প্রতিপক্ষ হিসেবে। কখনো কখনো মুখোমুখি অবস্থানে। আর তাদের রাজনৈতিক দর্শনও ভিন্ন। তবে ঈদ মানেই অনাবিল খুশি, সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির দিন। সব ভেদাভেদ ভুলে যাওয়ার দিন। তাই বহুদিন পর রাজশাহীর ভিন্ন ধারার তিন রাজনৈতিক ব্যক্তিদের শনিবার দেখা গেলো এক কাতারেই। রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সবার সামনের কাতারে একসঙ্গেই আদায় করেছেন ঈদুল ফিতরের নামাজ।

তারা তিনজনই রাজশাহী সিটির মেয়রের আসনে বসেছেন। এর মধ্যে দুজন সাবেক এবং একজন বর্তমান মেয়র। তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী মহনাগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

তবে একসাথে নামাজ আদায় করলেও পরস্পরের সঙ্গে কথা হয়নি আজও। এরপরও রাজশাহী এই তিন রাজনৈতিক ব্যক্তিত্ব একসঙ্গে ঈদের নামাজ আদায়ের বিষয়টি নজর কেড়েছে সবার এবং অনেকেই আজকের এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মধ্যে আলী হোসেন, হারুনার রশিদ ও কনক হাসানসহ অন্যান্য মুসল্লি বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি নির্বাচন। এর আগে ঈদের নামাজে সাবেক ও বর্তমান মেয়রদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি অবশ্যই সৌহার্দ্য ও শান্তির বার্তা বহন করে। রাজনৈতিকভাবে তারা কখনও এক হতে না পারলেও দেশ ও জাতির বৃহৎ স্বার্থে কখনও কখনও এভাবেই তারা এক কাতারে দাঁড়াতে পারেন। এতে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ উপকৃত হবে।

রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শনিবার সকাল ৮টায় হযরত শাহ্ মখ্দুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। রাজশাহীর বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ শাহাদত আলী। তাকে সহযোগিতা করেন হেতেমখাঁ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ইয়াকুব আলী।

অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও জেলা প্রশাসক শামীম আহমেদও এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ওয়ার্ড কাউন্সিলরসহ সাধারণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন।

এদিকে নামাজ শেষে অব্যাহত তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহ পাকের কাছে নিজেদের কৃতকর্মের জন্য পানাহ চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সবাই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন। এ সময় মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

কেন্দ্রীয় শাহ মখদুম ঈদগাহ ছাড়াও রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার শতাধিক এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তবে তাপপ্রবাহের কারণে শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই প্রায় সব এলাকায় ঈদের এই জামাতগুলো অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর দরবারে প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের রুহের মাগফেরাত কামনার জন্য বিভিন্ন গোরস্থানে যান এবং শিশু-সন্তানদের সাথে নিয়ে তাদের কবর জিয়ারত করেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, ঈদের জামাতকে ঘিরে এবার কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। কাউকে জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারি বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন করতে দেওয়া হয়নি।

এছাড়াও ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। সঙ্গে অন্য ঈদগাহগুলোর আশপাশের এলাকায় সকাল থেকেই পুলিশি টহল বাড়ানো হয়েছিল। শেষ পর্যন্ত রাজশাহী নগরে শান্তিপূর্ণ পরিবেশেই ঈদের নামাজ হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin