রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাঁওতাল সম্প্রদায়ের সংস্কৃতির চর্চা বিষয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুুদ্র নৃতাত্তিক জাতিগোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের বিভিন্ন উৎসব উদযাপনে সচেতনতাবৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জগদল (সাতানা) গ্রামে সোমবার দুপুর থেকে রাত অবধী এই অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অত্র একাডেমির নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা পারগানা বাইসির সভাপতি সেবামাতিয়ান হেমরম, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রামজন রবিদাস, ধামইরহাট ইউপি সাবেক সদস্য যোনাস হেমরম, উপজেলা আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ টুডু ও উপজেলা পারগানা বাইসির উপদেষ্টা জিল্লু মার্ডী।


উপস্থিত বক্তারা আদিবাসীদের হারানো সংস্কৃতি পূণরুদ্ধার এবংং যেগুলো এখনো তারা পালন করেন সেগুলো যথাযথভাবে পালন এবং অন্তরে লালন ও ধারন করার আহবান জানান। সেইসাথে ধর্মীয় গোড়ামী বাদ দিয়ে সাঁওতালদের সংস্কৃতি চর্চা করার জন্য সাঁওতাল সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের অনুসারীদের পারমর্শ দেন তারা। শেষে সঁওতাল শিল্পিদের অংশগ্রহনে গভীর রাত অবধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin