বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক’র ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম ব্যারিষ্টার আমিনুল হক এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে স্থানীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আমিনুল হক এর কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে নেতাকর্মীরা সবাই মিলে উপজেলা বিএনপি পার্টি অফিসে ফিরে আসেন। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও তনোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি তাজমিলুর রহমান শেলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুনু, সাংগঠনিক সম্পাদক এস.এম বাবু, কাকনহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও সদস্য হফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, সদস্য নুর আলম, তাঁতী দলের আহ্বায়ক আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ ও সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ব্যারিষ্টার আমিনুল ইসলাম ছিলেন একজন পরোপোকারী মানুষ। তিনি তানোর-গোদাগাড়ীর অভূতপূর্ব উন্নয়নসহ অনেক ব্যক্তির কর্মসংস্থান করেছেন। শুধু তাইনয় তিনি ঢাকা হাইকোর্ট থেকে হাজার হাজার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিনা পারিশ্রমিকে আইনী লড়াই লড়তেন বলে তারা উল্লেখ করেন। তারা আরো বলেন, তিনি আমৃত্যু জনগণের উপকার করে গেছেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ব্যারিষ্টার আমিনুল হক ছিলেন একজন পরহেজগার মানুষ। তিনি জানতে কোনদিন নামাজ কাজা করেন নি। তিনি ছিলেন একজন পরোপরোকারী মানুষ। তিনি গোদাগাড়ী-তানোরসহ দেশের সকল মানুষকে আইনী সহায়তা দিয়ে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের হয়ে কাজ করে গেছেন। তিনি তাঁর মামা মরহুম ব্যারিষ্টার আমিনুল হক এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তব্য শেষে আমিনুল হক সহ দেশের সকল মৃত মুসলিম ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য ২০১৯ সালের ২১ এপ্রিল সবার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে তিনি চলে যান না ফেরার দেশে। তিনি ১৯৪৩ সালে গোদাগাড়ীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন বিএনপি’র এই বর্ষিয়ান নেতা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin