বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

সিটি কর্পোরেশন গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোবারক হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন সবুজ, পরিচ্ছন্নতা, আলোকায়ন, নান্দনিকতাসহ নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

সরকার ও স্থানীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট বিধি-বিধানের আলোকে অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সরকারি সেবাসমূহ তাদের নিজ নিজ এখতিয়ার অনুযায়ী প্রদান করে থাকে। স্থানীয় সরকার কেবল সরকার থেকে প্রাপ্ত তহবিল দিয়ে সেবা প্রদান করে না, বরং নিজস্ব আয় হতেও সেবা প্রদান করে থাকে। সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে হোল্ডিং ট্যাক্স বলে উল্লে করেন।

তিনি আরো বলেন, রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে। সভায় সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সেবাসমূহের বিষয়ে নাগরিক জরিপ বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। সচেতন নাগরিক হিসেবে নাগরিক সেবায় সক্রিয় অংশগ্রহণের বিষয়ে সিটি লেভেল ও ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন সভার আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যমেয়াদী কৌশলপত্র কর্মপরিকল্পনা উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। জাইকার সিফরসি-২ প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের প্রধান উপদেষ্টা নাওকো আনজাই।

সভায় রাসিকের হোল্ডিং ট্যাক্স, কর আদায়ে চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিুকুল ইসলাম খান। সিফরসি-২ প্রকল্পের সিটি গর্ভন্যান্স স্পেশালিস্ট মনিমালা রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রকল্পের সিটি গর্ভন্যান্স স্পেশালিস্ট মোঃ সোহরাব হোসেন।

সভায় উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, আইন কর্মকর্তা ফাইরুজ আনিকা লাবণ্য, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, প্রধান সহকারী অভিজিৎ সরকার, উচ্চমান সহকারী হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin