রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : চীন থেকে কেনা সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকার মধ্যে ২০ লাখ ডোজ আসছে আজ শনিবার। দুটি পৃথক উড়োজাহাজ ১০ লাখ করে টিকার চালান নিয়ে শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সিনোফার্ম হলো দ্বিতীয় কোম্পানি, যাদের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার।

শুক্রবার রাতে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এগুলো উপহারের নয়, বাংলাদেশ সরকারের কেনা টিকা।’

গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।

টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম মোট দেড় কোটি ডোজ টিকা দেবে বাংলাদেশকে।

এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। এখন আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এ ব্যাপারে শুক্রবার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে বলেন, বাংলাদেশি ভাই-বোনদের জন্য চায়না উপহার হিসেবে আরও এক মিলিয়ন ডোজ টিকা দেবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin