রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সোমবার থেকে আবারও টিসিবির ট্রাকসেল শুরু

  • প্রকাশ সময় রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪২৬ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: আগামীকাল সোমবার (৫ জুলাই) থেকে সারাদেশে আবারও ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। চলমান কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত। আজ রোববার (৪ জুলাই) টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত।’ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন ভর্তুকি মূল্যে ভোক্তা সাধারণের কাছে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কমকর্তাদের চিঠি দেওয়া হয়েছে বলে টিসিবি সূত্রে জানা গেছে।

টিসিবির মুখপাত্র আরও জানান, চলমান লকডাউনে এ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে। এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin