মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

সোয়া কোটি টাকার মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র‌্যাব-৫ অভিযান চালিয়ে এক কোটি বিশ লক্ষ টাকার মাদকদ্রব্য আটকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন র‌্যাব। র‌্যাব-৫ এর অধিনায়ক কর্নেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে বলেন, সোমাবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নাটোর জেলার লালপুর থানার গোপালপুর হতে বনপাড়া রাস্তায় র‌্যাব-৫ এর একটি দল অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন গাড়ীর মালিক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), হেলপার একই এলাকার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন। এসময় তাদের কাছে থাকা এক কেজি ২৬০ গ্রাম হেরোইন, ৪০০ বোতল ফেন্সিডিল, নগদ চৌদ্দ হাজার টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করেন।

রিয়াজ শাহরিয়ার আরো বলেন, আটককৃতরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাদক চোরাচালান করে আসছিলো । র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর জেলার লালপুর হতে ১ টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লালপুর থানার গোপালপুর গ্রামের রেল ক্রসিং এর আনুমানিক ২০০ গজ দূরে লালপুর হতে বনপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

ঐ সময় ঘটনাস্থলে ১ টি সাদা-হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি ডাম্পার ট্রাকের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারেন, তারা সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপার। তারা সবাই সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। রাজশাহী, নাটোর হতে তারা মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এই মাদক পরিবহণ করে আসছে।

অভিনব কায়দায় বালুর ডাম্পার ট্রাকের ভিতরে বালুর মধ্যে লুকানো অবস্থায় তারা এই সব মাদক পরিবহণ করতো মোটা অংকের টাকা লাভের আশায়। এর আগে বেশ কয়েকবার তারা এ রাস্তায় মাদক সরবরাহ করেছে। তাদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব তা জানান। এসময়ে মেজর নাজমুস শাকিবসহ অন্যান্য র‌্যাব সদস্য উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin