শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

  • প্রকাশ সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ ছাড়া ডা. রাজুর নামে আনিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান জনসংযোগ প্রশাসক।

এদিকে রাবি প্রশাসন ভবনের সামনে সকালে ডা. রাজু আহমেদকে বরখাস্তের দাবিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin