রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

স্বপ্নজয় পদ্মা সেতু রাজশাহী নাইট ফুটবল প্রিমিয়ার লীগ’র উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এই প্রথম স্বপ্নজয় পদ্মা সেতু রাজশাহী নাইট ফুটবল প্রিমিয়ার লীগ উদ্বোধন করা হয়। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহী কালেক্টরেট মাঠে ভাটাপাড়া যুব সংঘ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময়ে তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম স্বপ্নজয় পদ্মা সেতু নামে ফুটবল প্রিমিয়ার লীগ শুরু হলো।

তিনি আরো বলেন, পদ্মা সেতু সত্য সত্য একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক কাঠখর পোহাতে হয়েছে। অনেক বাধাবিপত্তি পার করতে হয়েছে। একটি মোহল পদ্মা সেতু নির্মানে বাধা প্রদান করেও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। শেষে গত মাসের ২৫ তারিখ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি সিরাজুম মবিন সবুজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক দীপন ও রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিল হোসেন। এছাড়াও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার লীগে ভাটাপাড়া মহল্লার মোট ৫টি দল অংশগ্রহন করছে। আগামী রোববার চুড়ান্ত খেলার মধ্যে দিয়ে শেষ হবে বলে জানান আয়োজক সংঘের সভাপতি নাসির হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin