মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবকদল নেতা পরাগ’র মায়ের ইন্তেকাল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদল ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ এর মা জোহরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। তিনি বুধবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে নিজ বাস ভবন হেতম খাঁ-তে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার বিকেল ৪ টায় হেতম খাঁ আহলেহাদীস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়। জানাযায় জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারসহ জেলা এবং বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin