বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

স্বেচ্ছাসেবকদল নেতা বিদ্যুতের মায়ের কবর জিয়ারতে বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিদ্যুতের মায়ের কবর জিয়ারত করেন ও তার বাসায় যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে তারা বিদ্যুতের পারিবারিক কবরস্থানে গিয়ে তার মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তাঁরা সেখানে ফাতেহা পাঠ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। মিলনসহ নেতারা বিদ্যুতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারত শেষে তিনি বলেন, সারা দেশের মানুষ আজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। মানুষের অধিকার বলতে কিছু নেই। নেই গণতন্ত্র। সেইসাথে নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা। দেশের মানুষকে সঙ্গে নিয়ে এসব প্রতিষ্ঠা করতে লড়াই-সংগ্রাম করছেন। তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই এ সংগ্রামে দেশের মানুষ জয়ী হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সকল নির্যাতন ও মামলা সহ্য করে সরকার পতনের আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin