রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হেইফার’র নারী খামারীদের মাঝে বিনামূল্যে মাছ ও পোল্ট্রি খাবার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোর বড়াইগ্রামের আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ এবং লালপুরের ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতি লিঃ এর নারী খামারীদের মাঝে মাছ ও পোল্ট্রির খাবার বিতরণ করা হয়। বুধবার সকাল ও বিকেলে পঞ্চান্ন জন খামারীর মধ্যে মোট ৩১.৭ মেট্রিকটন এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সিটি ব্যাংক বাংলাদেশ ও রাজশাহীর নাবিল গ্রুপ এর আর্থিক সহযোগিতায় ও হেইফার বাংলাদেশ এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেইফার বাংলাদেশ এর মার্কেট ফ্যাসিলিটেশন লিড মুসফিকুর রহমান ও প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম, সিটি ব্যাংক নাটোর শাখা ম্যানেজার মনিরুল ইসলাম, নাবিল ফিডের ডেপুটি ম্যানেজার কৃষিবিদ শাহানুর আলম এবং আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতির সভাপতি সুরাতন বেগমসহ অত্র সমিতির সদস্যভুক্ত নারী খামারীগণ।

মাছ ও পোল্ট্রির খাবার পেয়ে নারী খমারীরা বলেন, তারা অত্যন্ত খুশি। এই খাবারগুলো তাদের অনেক উপকারে আসবে। তারা মাছ ও পোল্ট্রি এবার কম খরচে উৎপাদন করতে পারবেন। এতে করে তারা লাভবান হবেন। বিনামূল্যে খাবার পাওয়ায় তাদের নিজ খরচে খাবার ক্রয় করতে হবেনা। এই টাকা তারা সংসারের অন্যখাতে ব্যায় করতে পারবেন বলে উল্লেখ করেন। এই ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য সিটি ব্যাংক বাংলাদেশ ও নাবিল গ্রুপের প্রতি অনুরোধ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin