মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

হয়রানী ছাড়া দ্রুত সময়ে জাতীয় পরিচয়পত্র দ্রুত সংশোধন রাজশাহী বিভাগ

  • প্রকাশ সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে গিয়ে দিনের পর দিন নির্বাচন অফিসে ঘুরতে হয় নানা পেশার মানুষকে। এই ভোগান্তি দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস। রাজশাহী বিভাগের জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের এই কাজে মূল্যায়ন করার উদ্যোগ নিয়ে সফলতা মিলেছে।

গত মাসের শেষ ১৫ দিনে বিভাগের আট জেলা থেকে জাতীয় পরিচয়পত্রের নাম কিংবা বয়স সংশোধনের জন্য ৫ হাজার ৯০৯টি আবেদন জমা হয়েছিল নির্বাচন অফিসে। এই সময়ের মধ্যে আগের জমে থাকা আবেদনসহ ৮ হাজার ৮১৭টি আবেদন দ্রুত নিস্পত্তি করেছে আঞ্চলিক ও বিভিন্ন জেলা-উপজেলা নির্বাচন অফিস। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ১৬ জুলাই পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ১ লাখ ৯৩ হাজার ৯৭৪টি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ১৩৯টি সংশোধনীর আবেদন নিস্পত্তি করা হয়েছে। ৪০ হাজার ৮৩৫টি আবেদনের যাচাই-বাছাই চলছে।

দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোগান্তি দূর করায় একজন জেলা নির্বাচন কর্মকর্তা ও তিনজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শনিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত বই ও সনদপত্র তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ১৫ দিনে ৪২৪টি জাতীয় পরিচয়পত্র সংশোধনীর নিস্পত্তি করায় জেলা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে প্রথমস্থান অর্জন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে ১৫ দিনে ৩৮৬টি আবেদন নিস্পত্তি করে প্রথম হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৩৭৯টি আবেদন নিস্পত্তি করে দ্বিতীয় হয়েছেন পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ৩৬৭টি আবেদন নিস্পত্তি করে তৃতীয় হয়েছেন নাটোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজশাহী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ছাড়াও আট জেলার জেলা নির্বাচন কর্মকর্তা ও বিভাগের সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin