বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

১৪নং ওয়ার্ডে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী লিটনের পথসভায় মানুষের ঢল

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর ডাবতলা মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় মানুষের ঢল নামে। নৌকার পক্ষে মানুষের বাঁধাভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

সভায় প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলতে গেলে লাঞ্ছিত হয়েছিলেন, মার খেয়েছেন। শুধু এলাকায় না এক সময় পুরো রাজশাহী মানুষ নৌকার কথা শুনতে চায়নি, সেই রাজশাহীতে এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জোয়ার বইছে। এই রাজশাহীতে মানুষকে নৌকা মুখী করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন সারাদেশজুড়ে মানুষ কাতারে কাতারে দলে দলে নৌকার পিছনে যোগদান করছে।

পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার সহ হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin