নিজস্ব প্রতিবেদক: পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শহীদ শাওনের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কাটাখালীতে পুলিশের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী। শনিবার বিকেলে রাজশাহীর কাটাখালীতে প্রতিবাদ সমাবেশ ডাকে রাজশাহী জেলা বিএনপি। কিন্তু পুলিশ হঠাৎ করে ১৪৪ ধারা জারী করে কর্মসূচী করতে বাধা দেয়। এ সময়ে মিছিলের পূর্বে শাওনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে আরো নেতৃবৃন্দ উপস্থিত হলে নেতৃবৃন্দ মিছিল বের করার চেষ্টা করে। এসময়ে পুলিশ বাধা প্রদান করে। কিন্তু নেতৃবৃন্দ সকল বাধাকে পেছনে ফেলে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল ও দোয়ার মাহফিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জাহান পান্না, অধ্যাপক আব্দুস সামাদ, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, আমিনুল হক মিন্টু, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান ও তোফায়েল হোসেন রাজু।
জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটো, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, সাবেক সদস্য সচিব নাজমুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও সাধারণ সম্পাদক আরফিন কনকসহ মহানগর, জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, যতই বাধা আসুক বিএনপি আর ঘরে ফিরে যাবেনা। নেতা কর্মীদের যতই হত্যা করা হোক বিএনপি’র আন্দোলন চলবে। যত বাধা আসবে আন্দোলন তত বেগমান হবে। জেলা বিএনপি’র শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অযাচিতভাবেক বাধা দিয়ে পুরিশ আবারও প্রমান করলো তারা সরকারের তাবেদারে পরিণত হয়েছে। তারা অর্থের নিকট অন্ধ হয়ে গেছে। সারাদেশে বিএনপি’র শান্তিপূর্ন কর্মসূচীতে শুধু বাধা নয় গুলি করে নেতাকর্মীদের হত্যা করছে। এত কিছু করেও এবার এই বিনা ভোটের সরকারকে আর রক্ষা করতে পারবেনা বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সভাপতি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও পুলিশ এখন একই সূত্রে গাঁথা। তারা এই বিনাভোটের এই ফাসিষ্ট সরকারকে টিকিয়ে রাখতে মড়িয়া উঠেছে। বিনা কারনে পুলিশ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হত্যা করছে। আহত করছে। সেইসাথে আটক করে নির্যাতন করছে। শুধু তাই নয় রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হয়রানী করছে। কিন্তু এভাবে আর বেশিদিন চলতে দেয়া হবেনা। জনগণ জেগে উঠেছে। যে কোন সময়ে জনগণ এই অবৈধ সরকারের গদিতে আগুন দিয়ে দেশ থেকে বিতারিত করবে বলে উল্লেখ করেন তিনি। সরকার পতনের আন্দোলনে এভাবেই সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়ে কর্মসূচী সমাপ্ত করেন তিনি।