নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি’র অন্তর্গত মথুরডাঙ্গা মহল্লা কমিটির আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বর্তমান বিএনপি নেতা জামাল উদ্দিন কাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকরাম আলী, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লালন। এছাড়াও ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে অত্র ওয়র্ডের অন্তর্গত জিন্নাননগর মহল্লার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জীবন, মঞ্জুর ও মহানগর যুবদলের সাবেক সদস্য সানোয়ার আলী।