বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পদ্মায় ডুবে মৃত্যুবরণকারী কিশোরদের দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ২.৩০টার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

ঐ তিন কিশোরের নামাজে জানাযা সন্ধ্যায় শ্যামপুরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সবাইকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমদের আত্মীয়স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার জনগণ।

এডভোকেট শফিকুল হক মিলন মৃত তিন কিশোরের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। শোক বার্তায় তিনি বলেন, এক সাথে তিনটি নিস্পাপ তাজাপ্রান ঝড়ে গেল। পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের এই শোক সইবার মত নয়। এরপরের সহ্য করতে হবে। সৃষ্টিকর্তা যেন ঐ সকল পরিবারের সদস্যদের ধর্য্যধারণ করার তৈাফিক দান করেন, এজন্য তিনি আল্লাহর নিকট দোয়া করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin