রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে জেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও জেলা সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না, রায়হানুল ইসলাম রায়হান, জাকিরুল ইসলাম বিকুল, অ্যধাপক সিরাজুল ইসলাম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু, জেলা যুবদলের সিয়িয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো ও যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, দপ্তর সম্পাদক রোমেনা হোসেন, প্রচার সম্পাদক উম্মে হানি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি তারেক রহমানের কারাদিবসের চিত্র তুলে ধরেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আগামীতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানান তিনি। পরে দোয়া করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin