মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেনঃ মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের মানুষ, দিনমুজুর, ক্ষুদে ব্যবসায়ী, রিক্সাওয়ালা, স্কুল-কলেজের শিক্ষক ও চিকিৎসক সহ সর্বস্তরের বাঙালি জেগে উঠেছিল দেশ স্বাধীন করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন দেখে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে গেছেন। তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আরো বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, জাতীয় চার নেতার অবদান, ত্রিশ লক্ষ শহীদদের অবদান, বীর মুক্তিযোদ্ধাদের অবদান থাকবে । তেমনিভাবে পুলিশের যে সকল কর্মকর্তা ও সদস্যগণ শহীদ হয়েছেন, তাদের অবদানও জাতি স্মরণ করবে।

আরএমপির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক দায়িত্ব নেওয়ার পর রাজশাহী সিটিকে নিচ্ছিদ্র নজরদারিতে আনতে পুরো মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় এনেছেন। নগরীর কোথায় কী ঘটছে সিসি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি করা হয়। এছাড়া মানবিক বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকেন আরএমপি পুলিশ কমিশনার।

উল্লেখ্য, মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন এবং মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে আরো বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদ ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin