রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ডরমেটরি‘র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স, রাজশাহীর আয়োজনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ ও ডরমেটরি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এর আগে ফিতা কেটে অত্র টেনিস কমপ্লেক্সে ডরমিটরি‘র উদ্বোধন করেন মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। তিনি ক্রিকেট ও ফুটবলসহ সব ধরনের খেলায় সুনজর রেখেছেন। খেলোয়াড়দের রান্না করে খাওয়ানো, যাদের বাড়ি প্রয়োজন বাড়ি তৈরি করে দেওয়াসহ ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সবই করছেন প্রধানমন্ত্রী। মেয়র আরো বলেন, এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লক্সে কর্তৃপক্ষ ১ম বারের মতো শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।

এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নরেশ চাকমা। এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) সভাপতি আশরাফুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু।

সভায় জানানো হয়, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক এর পৃষ্ঠপোষকতায় শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতাটি আগামী ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টে ২০টি ক্লাবের প্রায় ১৫০ জন জুনিয়র টেনিস খেলোয়াড় অংশ গ্রহণ করবেন। আগামীতে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin