বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গোল বন্যায় ভুটানকে ভাসিয়ে ফাইনালে বাংলার মেয়েরা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে

এস.আর. স্পোর্টস ডেস্ক: ভুটান নারী দল তর্জন-গর্জন দেখালেও বর্ষণ সার। ‘শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়েছি। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ উপহার দেব। এভাবে হুঙ্কার ছাড়া ভুটান সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের বিপক্ষে উড়ে গেছে। ওরা গতবার আমাদের চ্যালেঞ্জ জানিয়েছিল। এবার শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে। প্রতিপক্ষকে এভাবে সম্মান দিয়ে কথা বলা সাবিনা খাতুনরা আসরের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুক্রবার দুপুর সোয়া ১টায় শুরু হওয়া সেমিফাইনালে সাবিনা খাতুন-সিরাত জাহানরা দলকে প্রথমার্ধে ৪-০ গোলের লিড এনে দেন। প্রথমার্ধেই দলকে ফাইনালের পথে তুলে নেন। ম্যাচের দুই মিনিটের মাথায় গোল করেন সিরাত জাহান। এরপর সাবিনা ১৮ মিনিটে দলকে ২০ গোলের লিড এনে দেন। উড়ন্ত সূচনা পাওয়া বাংলাদেশ নারী দল ভুটানকে প্রথমার্ধে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি। ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সাবিনা।

ম্যাচের ৩০ মিনিটে তৃতীয় লিড নেয় ছোটনের দল। গোল করেন কৃষ্ণা রানী। পাঁচ মিনিট পরে আরও এক গোল করে বাংলাদেশ নারী দল। এবার জালে বল জড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধের উড়ন্ত সূচনা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে বাংলাদেশ। ৫৪ মিনিটে সাবিনা নিজের দ্বিতীয় গোল করেন। দলকে এগিয়ে নেন ৫-০ গোলে। দুই মিনিট পরেই গোল করেন মাসুমা পারভীন। দলের পক্ষে লাকি সেভেন গোলটি আসে তহুরা খাতুনের থেকে। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক।

শুক্রবার বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপাল ও ভারত মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল বাংলাদেশের বিপক্ষে শিরোপার জন্য লড়বে। আগামী সোমবার বিকেলে কাঠমান্ডুতে মাঠে গড়াবে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin