নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে পবা উপজেলার বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেব বক্তব্য রাখেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা খাতুন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে পবার বিভিন্ন প্রাথসিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, মিনার গল্প, কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন।