নিজম্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাঁকনহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবারের ন্যায় এবারও শুরু হয়েছিলো দুইদিনব্যাপি ফ্রেন্ডশীপ গ্রুপ ফুটবল টূর্ণামেন্ট। ফ্রেন্ডশীপ বহুমুখী উন্নয়ন সংস্থার আয়োজনে রোববার চুড়ান্ত খেলার মধ্যে দিয়ে এই টূর্ণামেন্ট শেষ হয়। চুড়ান্ত পর্বের খেলায় ট্রাইবেকারে কাঁকনহাটের বাবর কনফেকশনারী, গোদাগাড়ীর বাসুদেবপুরের তমুদ্দুন ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিতদ্ব করেন করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, কাঁকন পৌর কৃষক দলের সভাপতি ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর কল্লোল হোসেন, পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাস্টার, কাঁকনহাট পৌর শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, বিশিষ্ট ক্রীড়ামোদি ও কাঁকনহাট পৌরসভার সাবেক কাউন্সিলর সাদিকুল ইসলাম সেলিম ও ফ্রেন্ডশীপ বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি ইসমাইল হোসেন।
এছাড়াও আয়োজক সংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য, পৌর কাউন্সিলরবৃন্দ, সুশিল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল অংশ গ্রহন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে মোটর সাইকেল এর চাবি পুরস্কার হিসেবে তুলে দেন। সেইসাথে নিজ উদ্যোগে তাদের হাতে নগদ অর্থ এবং আয়োজক সংস্থাকে নগদ অর্থ প্রদান করেন।